২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার পল্টনে বহুতল ভবনে অগ্নিকাণ্ড

রাজধানীর পুরানা পল্টনে ২০ তলা একটি ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2018, 09:39 AM

Updated : 25 Jul 2022, 08:29 PM

শনিবার সকাল ৯টার পর এই আগুনের সূত্রপাত ঘটলে তা নেভাতে কাজও শুরু করে অগ্নি নির্বাপক বাহিনী।

বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহফুজ আলম সোয়া ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২৭/২ পুরানা পল্টনের ২০ তলা ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছিল। আমাদের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।”

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।