২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা থেকে সিঙ্গাপুরগামী উড়োজাহাজের মিয়ানমারে জরুরি অবতরণ

সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে যাওয়া সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ‘কারিগরি ত্রুটিতে’ মিয়ানমারে জরুরি অবতরণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2018, 01:40 AM

Updated : 08 Apr 2022, 05:53 PM

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত সিঙ্গাপুর এয়ারলাইন্সের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ ৪৪৯ ফ্লাইটটি বুধবার বেলা সাড়ে ১২টার কিছু সময় পর ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে।

“দেড় ঘণ্টার মধ্য টেকনিক্যাল সমস্যা দেখা দেওয়ায় এয়ারক্রাফটটি মিয়ানমারের ম্যান্ডলি বিমানবন্দরে জরুরি অবতরন করে।”

ওই উড়োজাহাজের এক যাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফ্লাইটটি অন্তত দেড় ঘণ্টা দেরিতে ঢাকা ছেড়েছিল। এরপর মিয়ানমারে অবতরণের পর আরও অপেক্ষায় পড়তে হয়েছে।” 

এতে ফ্লাইটের অন্তত ১৯০ জন যাত্রী ভোগান্তিতে পড়েন বলে জানান তিনি।