২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুর গ্যাস লাইনে আগুন

রাজধানীর মোহাম্মদপুর বাঁশবাড়িতে গ্যাস লাইনে আগুন লাগার পর ফায়ার সর্ভিসের কর্মীরা এসে তা নিভিয়েছেন।  

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2018, 10:32 AM

Updated : 19 Aug 2022, 01:34 PM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার জানান, বুধবার সকাল সোয়া ৮টার দিকে রাস্তার পাশে গ্যাসের লাইন থেকে হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার স্টেশনে খবর দেয়। 

অগ্নি নির্বাপক বাহিনীর তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় কেউ আহত হননি, তেমন কোনো ক্ষয়-ক্ষতিও হয়নি।

তবে গ্যাস লাইনে কীভাবে আগুন লাগল- তা জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।