২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানযাত্রীর মোবাইল ফোনে সোনার বার

বিমানের এক যাত্রীর মোবাইল ফোনের ভেতর থেকে সোনার বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2018, 06:05 PM

Updated : 19 Aug 2022, 01:29 PM

শনিবার শাহজালাল বিমানবন্দরে ওই  যাত্রীর দুটি মোবাইল ফোনের ভেতর থেকে ১১৬০ গ্রাম (১০টি বার) সোনা পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান।

গ্রেপ্তার ব্যক্তির নাম নিয়ে বিভ্রাট দেখা্ দিয়েছে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম মোহাম্মাদ আবু তাহের; বয়স:৪৩, বাড়ি: সাতকানিয়া, চট্রগ্রাম। 

কিন্তু তার বোর্ডিং পাস মোহাম্মাদ আব্দুর রহিম নামে। তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছিলেন।

মইনুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুল্ক গোয়েন্দারা দুপুরে ওই যাত্রীর দুটি মোবাইল ফোনের ভেতরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় সোনার বারগুলো আটক করেছে। আটক সোনার মোট ওজন ১১৬০ গ্রাম। 

“যাত্রী ডোমেস্টিক আগমনী পয়েন্ট পার হওয়ার পরে তাকে জিজ্ঞাসাকালে এই সোনার বারগুলো আটক করা হয়।”

বিমানের ফ্লাইটটি মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে সকালে ঢাকায় আসে। ধারণা করা হচ্ছে যে আকাশপথে মাস্কাট থেকে আগত কোনো যাত্রীর থেকে এই স্বর্ণ পেয়েছেন এই ব্যক্তি।