২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিআরসির নতুন মহাপরিচালক শাহরীয়ার

ব্রিগেডিয়ার জেনারেল শাহরীয়ার আহমদ চৌধুরীকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2018, 05:36 PM

Updated : 19 Aug 2022, 01:28 PM

এই সেনা কর্মকর্তাকে প্রেষণে নিয়ন্ত্রক সংস্থাটির মহাপরিচালক নিয়োগ দিতে তার চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. এমদাদ উল বারীকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, তিনজন কমিশনার ছাড়াও মহাপরিচালক হিসেবে পাঁচজন কর্মকর্তা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে দায়িত্ব পালন করেন।