২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার মান বাড়াতে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মান বাড়াতে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2018, 08:05 PM

Updated : 19 Aug 2022, 01:27 PM

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির একটি প্রতিনিধি দল সোমবার বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। সমিতির চেয়ারম্যান শেখ কবীর হোসেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতি প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ব্যবসায়িক মানসিকতা থেকে বের হয়ে এসে বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।”

শিক্ষার্থীদের বিশ্ব বাজারে প্রতিদ্বন্দ্বি করে গড়ে তুলতে শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে যৌথ প্রয়াস চালানোর আহ্বান জানান দেশের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ।

বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি প্রতিনিধি দল এসময় রাষ্ট্রপতিকে তাদের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।