২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে হিন্দি ভাষার ভবিষ্যৎ উজ্জ্বল: শ্রিংলা

বাংলাদেশে অনেকেই হিন্দি সিরিয়াল ও সিনেমা দেখেন বলে এদেশে ভাষাটির ভবিষ্যৎ উজ্জ্বল বলে মনে করেন ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2018, 01:50 AM

Updated : 08 Apr 2022, 05:43 PM

বিশ্ব হিন্দি দিবস উপলক্ষে বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

শ্রিংলা বলেন, “বাংলাদেশের অনেকেই হিন্দি সিরিয়াল ও মুভি দেখেন। ফলে তারা হিন্দি ভাষা লিখতে ও পড়তে না পারলেও বুঝতে পারেন।

“এখন আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীনে হিন্দি বিভাগ চালু হওয়ার ফলে শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে হিন্দি ভাষায় শিক্ষা গ্রহণ করার সুযোগ পাচ্ছে।”

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক সেন্টারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

তিনি বলেন, “শুধু ভারতেই নয়, বরং বিশ্বের অনেক দেশে বর্তমানে হিন্দি ভাষা বহুল প্রচলিত। মানুষ নিজেদের প্রয়োজনেই এই ভাষাটি শিখছে।”

আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীনে হিন্দি বিভাগের উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন উপাচার্য।

তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে ভারতীয় হাই কমিশনারও সব সময় সহযোগিতা করে এসেছেন৷ ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করছি।”

অনুষ্ঠানে আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক শিশির ভট্টাচার্য উপস্থিত ছিলেন।