২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুর পাবনা পঞ্চগড়ে নতুন ডিসি

জনপ্রশাসনে রদবদলে তিন জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2017, 05:37 PM

Updated : 19 Aug 2022, 06:09 PM

পিরোজপুর, পাবনা ও পঞ্চগড়ে ডিসি নিয়োগ দিয়ে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব আবু আহমেদ সিদ্দিকীকে পিরোজপুর এবং স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. জসিম উদ্দনকে পাবনার ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম পঞ্চগড়ের ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।

আলাদা আদেশে পাবনার ডিসি রেখা রাণী বালোকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপ-পরিচালক এবং পিরোজপুরের ডিসি মো. খায়রুল আলম শেখকে স্বাস্থ্য সেবা বিভাগ এবং পঞ্চগড়েরর ডিসি অমল কৃষ্ণ মন্ডলকে সুরক্ষা সেবা বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে।