বাংলালিংক কর্মীদের জন্য 'এমপ্লয়ি ওয়েলনেস প্রোগ্রাম'
ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক কর্মীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করার লক্ষ্যে শুক্রবার ‘এমপ্লয়ি ওয়েলনেস প্রোগ্রাম’ আয়োজন করেছে।
অপারেটরটি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলালিংকের সিইও এরিক অস কর্মসূচি উদ্বোধন করেন।
প্রায় ২০০ কর্মীর অংশগ্রহণে প্রতিষ্ঠানটির হেড কোয়ার্টার টাইগার্স ডেন থেকে আরম্ভ হওয়া সাড়ে ৪ কিলোমিটার ওয়াকাথন ও ১৯ কিমি সাইক্লিং-এর মাধ্যমে সূচনা হয় এই কার্যক্রমের।
কর্মীদের স্বাস্থ্যসম্মত জীবনযাপনে উদ্বুদ্ধ করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বাংলালিংকের পক্ষ থেকে।
বাংলালিংকের চিফ হিউম্যান রিসোর্সেস এন্ড এডমিনিষ্ট্রেশন অফিসার মঞ্জুলা মোর্শেদ বলেন, '“দেশের অন্যতম কর্মী-বান্ধব প্রতিষ্ঠান হিসাবে বাংলালিংক কর্মীদের ক্ষমতায়ন নিশ্চিত করতে চায় যাতে তারা প্রতিষ্ঠানের অগ্রগতিতে সক্রিয় ভূমিকা পালন করতে পারে। এমপ্লয়ি ওয়েলনেস প্রোগ্রাম কর্মীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করে তাদের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে।”
