২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলাদুন্নবিতে বঙ্গভবনে মিলাদ

ঈদ-ই মিলাদুন্নবি উপলক্ষেশনিবার বঙ্গভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2017, 04:12 PM

Updated : 12 Apr 2022, 12:50 AM

বঙ্গভবনের দরবার হলে দুপুরে এই মিলাদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অংশ নেন।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিয়া, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সংসদ সদস্য, রাষ্ট্রপতির পরিবারের সদস্য, পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা অংশ নেন।

বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কাবীর মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন।

মিলাদ শেষে মুক্তিযুদ্ধে শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি-সমৃদ্ধি ও মুসলিম উম্মাহের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।