২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় পোপের একদিন

ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মযাজক পোপ ফ্রান্সিসের ঢাকা সফরের দ্বিতীয় দিন শুক্রবার বেশ ব্যস্ত কেটেছে। সকালে সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো ভক্তের প্রার্থনাসভায় পৌরহিত্য করেন পোপ। বিকালে বারিধারায় ভ্যাটিকান দূতাবাসে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পোপ বিশপদের সঙ্গে বৈঠক করতে রমনার সেইন্ট মেরি’স ক্যাথিড্রালে যান; আন্তঃধর্মীয় সম্প্রীতি সভায় যোগ দেন এবং একদল রোহিঙ্গার কাছ থেকে তাদের অভিজ্ঞতা শোনেন তিনি। রয়টার্সের ছবিতে পোপের সারাদিনের চিত্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2017, 08:46 PM

Updated : 14 Jul 2022, 02:10 PM

Image
পোপ ফ্রান্সিসের পৌরহিত্যে প্রার্থনাসভায় অংশ নিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত ভক্তরা।
Image
সোহরাওয়ার্দী উদ্যানে প্রার্থনাসভায় অংশ নিতে সমবেত ভক্তদের উচ্ছ্বসিত ভঙ্গিতে অভিবাদন জানান বিশ্ব ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
Image
প্রার্থনাসভায় ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মযাজক পোপ ফ্রান্সিস।
Image
সোহরাওয়ার্দী উদ্যানে প্রার্থনাসভায় পৌরহিত্য করেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মযাজক পোপ ফ্রান্সিস।
Image
সোহরাওয়ার্দী উদ্যানে প্রার্থনাসভায় ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মযাজক পোপ ফ্রান্সিস; আশীর্বাদ দিচ্ছেন এক ভক্তকে।
Image
পোপ ফ্রান্সিসের পৌরহিত্যে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের প্রার্থনাসভায় ভক্তদের প্রার্থনা
Image
পোপ ফ্রান্সিসের পৌরহিত্যে সোহরাওয়ার্দী উদ্যানে প্রার্থনাসভায় অংশ নেন নানসহ অন্য ভক্তরা।
Image
বিকালে বারিধারায় ভ্যাটিকান দূতাবাসে সৌজন্য সাক্ষাৎকালে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পোপ ফ্রান্সিসের করমর্দন।
Image
ভ্যাটিকান দূতাবাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছো উপহার বিনিময় করেন পোপ ফ্রান্সিস। আওয়ামী লীগ সভানেত্রী তার হাতে দলের নির্বাচনী প্রতীক নৌকার একটি প্রতিকৃতি তুলে দেন।
Image
বিকালে রমনার সেইন্ট মেরি’স ক্যাথিড্রালের সামনে পোপ ফ্রান্সিসের আগমনের অপেক্ষায় ঐতিহ্যবাহী পোশাকে পরিহিত নারীরা।
Image
ঢাকায় আর্চবিশপের বাসবভনে পোপ ফ্রান্সিসের পরিদর্শনের সময়ে পরিবেশনায় অংশ নেওয়া কুশলীদের সঙ্গে ভ্যাটিকান সেক্রেটারি অব স্টেট কার্ডিনাল পিয়েত্রো পারোলিন।
Image
বিশপদের সঙ্গে বৈঠক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি সভায় যোগ দিতে রমনার সেইন্ট মেরি’স ক্যাথিড্রালে পৌঁছে কিছুক্ষণ রিকশায় চড়ে ঘুরে বেড়ান পোপ ফ্রান্সিস।
Image
রমনার সেইন্ট মেরি’স ক্যাথিড্রালে আর্চবিশপ হাউজে বাংলাদেশের বিশপদের সঙ্গে বৈঠকে মিলিত হন পোপ ফ্রান্সিস।
Image
রমনার সেইন্ট মেরি’স ক্যাথিড্রালে ধর্মীয় নেতাদের সঙ্গে সভার পর এক রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে সাক্ষাৎ করেন পোপ ফ্রান্সিস।
Image
রমনার সেইন্ট মেরি’স ক্যাথিড্রালে ধর্মীয় নেতাদের সঙ্গে সভার পর এক রোহিঙ্গা কিশোরীর মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করেন পোপ।
Image
রমনার সেইন্ট মেরি’স ক্যাথিড্রালে আন্তঃধর্মীয় সভার পর পোপ ফ্রান্সিসের সঙ্গে প্রার্থনা করেন রোহিঙ্গা শরণার্থীরা।
Image
সেইন্ট মেরি’স ক্যাথিড্রালে আন্তঃধর্মীয় সভার পর শরণার্থী এক রোহিঙ্গা নারীকে প্রবোধ দিচ্ছেন পোপ ফ্রান্সিস।
Image
রমনার সেইন্ট মেরি’স ক্যাথিড্রালে আন্তঃধর্মীয় সভার পর একদল রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে সাক্ষাৎ করেন পোপ ফ্রান্সিস; সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ও শোলাকিয়া ঈদগাহের ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ।