ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
রাজধানীতে ট্রেনের নিচের কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর; পরণে চেক লুঙ্গি ও শার্ট।
শুক্রবার সকালে বিমানবন্দর থানা রেল স্টেশনে এ ঘটনা ঘটে বলে ঢাকা রেলওয়ে থানার ওসি ইয়াছির ফারুক জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কমলাপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।
মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
