২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় রোহিঙ্গা নারী-শিশু উদ্ধার, ২ দালাল আটক

ঢাকার ডেমরার একটি বাসায় অভিযান চালিয়ে এক রোহিঙ্গা নারী ও তার মেয়েকে উদ্ধারের পর দালাল সন্দেহে দুইজনকে আটক করেছে র‍্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2017, 11:40 AM

Updated : 12 Apr 2022, 12:49 AM

বৃহস্পতিবার ভোরে ডেমরার ওই বাসায় অভিযান চালিয়ে দুই রোহিঙ্গাকে উদ্ধারের পাশাপাশি ওই দুই দালালকে আটক করা হয় বলে জানান র‍্যাব-১০ এর কর্মকর্তা মেজর আহমেদ হোসেন মহিউদ্দীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মেয়েকে নিয়ে এক রোহিঙ্গা নারী ওই বাসায় চার দিন ধরে আশ্রয় নিয়েছিল। খবর পেয়ে ম্যাজিস্ট্রেট গাওসুল আজমের নেতৃত্বে আভিযান চালিয়ে তাদের উদ্ধার ও দালালদের আটক করা হয়।

উদ্ধার ও আটকদের পরিচয় পরে জানানো হবে জানিয়ে র‍্যাব কর্মকর্তা মেজর মহিউদ্দীন বলেন, তাদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।