ইউল্যাবে টেক ফেস্ট শুরু
ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, ইউল্যাবে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘টেক ফেস্ট ফল-২০১৭’।
বুধবার ইউল্যাবের ধানমণ্ডি ক্যাম্পাসে উৎসবের উদ্বোধন করেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।
ইউল্যাবের উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হকের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শিক্ষার্থীরা পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট প্রদর্শন ও ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ এর জন্য প্রচারণা চালান।
ইউল্যাবের স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ইইই, ইটিই, সিএসই বিভাগের শিক্ষার্থীরা এই উৎসবে অংশ নিয়েছেন।
