রবির সঙ্গে চুক্তি রাজশাহী ওয়াসার
এন্টারপ্রাইজ রিসোর্স লোকেটর (ইআরএল) সল্যুশন, বিশেষ কল রেট, বিশেষ ডেটা বান্ডল প্যাক, ভয়েস সংযোগ, ক্লোজ ইউজার গ্রুপ ফ্যাসিলিটিসহ আরও বেশ কয়েকটি ভ্যালু অ্যাডেড সেবা দিতে মোবাইল ফোন অপারেটর রবির সঙ্গে সম্প্রতি একটি কর্পোরেট চুক্তি সই করেছে রাজশাহী ওয়াসা।
রবি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাজশাহী ওয়াসা অফিসে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক সুলতান আবদুল হামিদ এবং রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।
এসময় রাজশাহী ওয়াসার ডিএমডি (ফিন্যান্স) ড. শাহ আলম, ডিএমডি ইঞ্জিনিয়ারিং এ কে এম আমিরুল ইসলাম এবং রবির হেড অব এন্টারপ্রাইজ বিজনেস মো. আদিল হোসেন, ক্লাস্টার মার্কেট ডিরেক্টর এএইচএম এনায়েতুর রহিম, এন্টারপ্রাইজ বিজনেস ম্যানেজার মো. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
