২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ লাখ টাকার জাল নোটসহ আটক ৪

রাজধানীর উত্তরা থেকে ১১ লাখ ৯৫ হাজার টাকার জাল নোটসহ চারজনকে আটক করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2017, 09:12 PM

Updated : 19 Aug 2022, 05:54 PM

এরা হলেন- মো. জামাল (২৭), মো. নিজাম (২৭), রুবেল হোসেন (২৩) ও মো. মোতালেব (২৩)।

র‌্যাব-১ এর অপারেশন অফিসার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সামিরা সুলতানা বলেন, শনিবার রাতে ৯ নম্বর সেক্টরের একটি ভবন থেকে তাদের আটক করা হয়।

ওই চারজন জালমুদ্রা বেচা-কেনার সঙ্গে জড়িত জানিয়ে তিনি বলেন, “তারা কোথা থেকে এই জাল নোট পেল তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”