২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে জাতীয় চার নেতার জন্য দোয়া মাহফিলে অ্যাটর্নি জেনারেল

জেলহত্যা দিবসে জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনায় মুন্সীগঞ্জের লৌহজংয়ের একটি মসজিদে অনুষ্ঠিত দোয়া-মাহফিলে অংশ নিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2017, 01:01 AM

Updated : 19 Aug 2022, 05:54 PM

শুক্রবার জুমার নামাজের পর লৌহজংয়ের দক্ষিণ মেদেনি মণ্ডল জামে মসজিদে দোয়া-মাহফিলে জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তাদের পরিজন এবং দেশবাসীর শান্তি-সুরক্ষা ও সুস্থতা কামনা করা হয়।

দোয়া মাহফিলে মাহবুবে আলম  ছাড়াও লৌহজংয়ের কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতালেব শেখ, কনকশাহ উইনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আযাদ, আইনজীবী রচি ও দক্ষিণ মেদেনি মণ্ডল ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

এর আগে জুমার নামাজে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। নামাজ আদায় করার পর তিনি মসজিদের উন্নয়ন কাজের জন্য সংশ্লিষ্টদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়।