জাতীয় গ্রন্থাগার দিবস ৫ ফেব্রুয়ারি
প্রতি বছরের ৫ ফেব্রুয়ারি ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ হিসেবে পালনের প্রস্তাবে সায় দিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপত্বি সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ৫ ফেব্রুয়ারি তারিখকে জাতীয় গ্রন্থাগার দিবস ঘোষণা এবং দিসবটি পালনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত পরিপত্রের ‘খ’ ক্রমিকে অন্তর্ভুক্তের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
“কারণ হল ১৯৫৪ সালের ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এজন্য ৫ ফেব্রুয়ারিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।”
শফিউল বলেন, “এটার আরও একটা কারণ হল ফেব্রুয়ারি মাসটা হল বই নিয়ে আমাদের বেশ মাতামাতি হয়। একুশে মেলা, একুশে ফেব্রুয়ারি এগুলোর সাথে সামঞ্জস্য রেখে… যেহেতু ৫ ফেব্রুয়ারি এই প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর হয় সেজন্য এটাকে ওই দিনে পালনের সিদ্ধান্ত হয়েছে।”
