মিরপুরে প্লাস্টিক গুদামে আগুন
ঢাকার মিরপুরে একটি প্লাস্টিক সামগ্রীর গুদাম আগুনে পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নাজমা আক্তার জানান, শুক্রবার ভোর ৪টার দিকে মিরপুর-১০ নম্বরে ওই আধা-পাকা গুদাম ঘরে আগুন লাগার খবর পান তারা।
পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নাজমা আক্তার বলেন, ওই গুদামের মালিকের নাম আব্দুল গফুর। অগ্নিকাণ্ডে পঞ্চাশ হাজার টাকার মালামাল পুড়ে গেছে বলে তিনি দাবি করেছেন।
অগ্নিকাণ্ডের এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ফেলে দেওয়া সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
