২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৯ কেজি সোনাসহ আমিরাত ফেরত তিনজন গ্রেপ্তার

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার পথে প্রায় সাড়ে নয় কেজি সোনাসহ আমিরাত ফেরত তিনজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2017, 10:48 AM

Updated : 11 Oct 2022, 02:41 PM

গ্রেপ্তার তিনজন হলেন- ফারুক আহমেদ (৩৮), মীর হোসেন (২৮),  মো. শাহিন(২১)।

মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মো. মাসুদুর রহমান জানান, বুধবার রাতে বিমানবন্দর থেকে বের হবার সময় তাদের গ্রেপ্তার করা হয়। তল্লাশি করে তাদের কাছে নয় কেজি ৩৩০ গ্রাম ওজনের ৮০টি সোনার বার পাওয়া যায়।

মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম জানান, ওই তিনজন রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে বুধবার রাতে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরেন।

উদ্ধার সোনার বাজার মূল্য আনুমানিক সাড়ে চার কোটি টাকা বলে জানান তিনি।

গ্রেপ্তার তিনজনের বিস্তারিত পরিচয় বা কীভাবে তারা ওই সোনা নিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে এল- সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ।

নাজমুল আলম বলেন, পরে সংবাদ সম্মেলন করে তারা বিস্তারিত তথ্য প্রকাশ করবেন।