২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিএ’র সভাপতি হলেন সালমান ইস্পাহানি

ইন্টারন্যাশনাল কটন অ্যাসোসিয়েশনের (আইসিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন এম এম ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2017, 01:10 AM

Updated : 12 Apr 2022, 12:35 AM

আন্তর্জাতিক এই সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, গত ১৩ অক্টোবর সিঙ্গাপুরে অনুষ্ঠিত নির্বাচনে সালমান সভাপতি নির্বাচিত হন। কটন প্রস্তুতকারক বা এর ক্রেতা হিসেবে তিনিই প্রথম সংগঠনটির সভাপতি হলেন।

আন্তর্জাতিক কটন ব্যবসায় নিয়ম-নীতি প্রণয়নের পাশাপাশি নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে কাজ করে আইসিএ। ১৮৪১ সালে যুক্তরাজ্যের লিভারপুলে একদল তুলা ব্যবসায়ীর মাধ্যমে কাঁচা তুলা কেনাবেচায় নিয়মনীতি প্রণয়নের লক্ষ্যে এই সংগঠনের আত্মপ্রকাশ।

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে বিশ্বের শতকরা ৯০ ভাগ তুলার লেনদেন আইসিএ-র নিয়মনীতি অনুসারে হয়ে থাকে।

আইসিএর বর্তমান সদস্য সংখ্যা সাড়ে পাঁচশ’র বেশি, যাদের মধ্যে বিশ্বের সব প্রান্তের প্রায় সব সাপ্লাই চেইনের প্রতিনিধি রয়েছেন।

অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত আইসিএ কটন লেনদেনের নিয়মনীতি প্রণয়নের বাইরে আরবিট্রেশন (সালিশি), প্রশিক্ষণ, ট্রেড ও নেটওয়ার্কিং ইভেন্ট আয়োজন এবং আইসিএ ব্রেমেনের মাধ্যমে কটন টেস্টিং ও গবেষণার মতো সেবা দিয়ে থাকে।