পুলিশে ১০ অতিরিক্ত এসপিকে রদবদল
অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) পদমর্যাদার ১০ কর্মকর্তার কর্মক্ষেত্র বদলেছে।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের একটি আদেশে এসব রদবদল করা হয়।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদকে নোয়াখালী জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার করে পাঠানো হয়েছে।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেনকে এসপিবিএন ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার সুমন মিয়াকে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।
বাংলাদেশ পুলিশ
পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলামকে সারদায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
নোয়াখালীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নবজ্যোতি খীসাকে পিবিআই ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।
টাঙ্গাইলের গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকারকে রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।
রাজশাহীর পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার খালিদ বিন নূরকে শেরপুরে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রকিব খাঁনকে পাঠানো হয়েছে রাজবাড়ীতে।
পিটিসি খুলনার অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলামকে কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
