২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীতে ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাতনামা যুবক

রাজধানীর মহাখালীতে ট্রেনের নিচে কাটা পড়ে একব্যক্তির মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2017, 07:19 PM

Updated : 19 Aug 2022, 05:42 PM

শুক্রবার দুপুর দেড়টার দিকে মহাখালী রেইল গেইটের দক্ষিণপাশে এ ঘটনা ঘটে বলে ঢাকা রেলওয়ে থানার ওসি মো. ইয়াছিন ফারুক জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সিলেট থেকে কমলাপুরগামী একটি ট্রেনে নিচে কাটা পড়ে ওই ব্যক্তি মারা যান।

“নিহতের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৪৫ হবে। পরণে ফুল প্যান্ট ও শার্ট ছিল।”

লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে ওসি ফারুক জানান।