২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পুলিশ-মাদক কারবারি সংঘর্ষ, আহত ৪

রাজধানীর কদমতলীর নামা শ্যামপুর এলাকায় মাদক কারবারিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান বিষয়ক প্রধান প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2017, 08:22 PM

Updated : 19 Aug 2022, 05:41 PM

মঙ্গলবার মধ্যরাতের ওই ঘটনায় মাদক ব্যবসায়ীদের ছোড়া হাতবোমা বিস্ফোরণে দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। আর পুলিশের পাল্টা গুলিতে আহত হয়েছেন দুই হামলাকারী।

এ ঘটনায় আহত দুইজনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে হেরোইন, বোমাসহ অস্ত্রশস্ত্র।

কদমতলী থানার ওসি আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল নামা শ্যামপুর এলাকায় অভিযান চালায়।

“পুলিশকে দেখে মাদক ব্যবসায়ীরা ককটেল ছুড়লে পুলিশও গুলি চালায়। এসময় শাহজালাল (২৬) এবং নোমান (২৫) নামের দুইজনের পায়ে লাগে। অন্যদিকে ককটেলের স্প্লিন্টারে আহত হন কনস্টেবল মাহবুব এবং নূরুল ইসলাম।”

পরে পুরো এলাকা ঘিরে অভিযান চালিয়ে আরো পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- তৌহিদ (২৩), সুজন (২২), আলী আকবর (২০) ফারুক গাজি (৩২) এবং সুমন।

তাদের কাছ থেকে সাড়ে চার হাজার পুরিয়া হেরোইন, সাতটি হাতবোমা, তিনটি চাপাতি এবং একটি ছোরা উদ্ধার করা হয়।

গুলিবিদ্ধ শাহজালাল এবং নোমানের বিরুদ্ধে হত্যা, মাদকসহ অন্তত ৬টি মামলা রয়েছে বলে জানান ওসি।

দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত দুই কনস্টেবলকে পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।