সুবিধাবঞ্চিত কিশোর-তরুণদের প্রশিক্ষণ দেবে সেভ দ্য চিলড্রেন
সুবিধাবঞ্চিত কিশোর-তরুণদের তথ্য-পযুক্তি খাতের দক্ষ শ্রমশক্তিতে পরিণত করতে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন।
এ লক্ষ্যে মঙ্গলবার গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে সেভ দ্য চিলড্রেনের ফ্ল্যাগশিপ প্রজেক্ট ‘এডুকেশন ফর ইয়ুথ এমপাওয়ারমেন্ট’র অধীনে ‘স্কিলস টু সাকসিড’ প্রকল্পের উদ্বোধন করা হয়।
আয়োজকরা জানান, এই প্রকল্পের অধীনে শহুরে বস্তিতে বাস করা সাড়ে ২২ হাজার সুবিধাবঞ্চিত কিশোর-তরুণ, যারা ন্যূনতম অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছে, তারা কারিগরিভাবে ও দক্ষতা অনুযায়ী চাকরি বা নিজস্ব ব্যবসার জন্য প্রশিক্ষিত হবে। ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, কাস্টমার সার্ভিসসহ আইসিটির বিভিন্ন দিকে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।
১ অক্টোবর থেকে সুবিধাবঞ্চিত কিশোর-তরুণদের এসইউএফ, সিডিপি ও এসইইপি’র সাথে অংশীদারিত্বে কম্পিউটার চালনা, অর্থনীতি ও হিসাববিজ্ঞানে আইসিটির ব্যবহার, এন্ট্রি লেভেলের চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে সেভ দ্য চিলড্রেন।
অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তারাসহ বিভিন্ন এনজিওকর্মী ও সুবিধাবঞ্চিত কিশোর-তরুণরা উপস্থিত ছিলেন।
