২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকবকে রাষ্ট্রপতির অভিনন্দন

সিঙ্গাপুরের প্রথম নারী প্রেসিডেন্ট হালিমা ইয়াকবকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2017, 11:12 PM

Updated : 19 Aug 2022, 05:34 PM

শুক্রবার এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, “আমি আশা করি, হালিমা ইয়াকবের নেতৃত্বে সিঙ্গাপুর উন্নতি ও অগ্রগতির পথে আরও এগিয়ে যাবে।"

হালিমা ইয়াকবের নেতৃত্বে বাংলাদেশ ও সিঙ্গাপুরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও আবদুল হামিদ আশা প্রকাশ করেন।

সিঙ্গাপুরের প্রেসিডেন্ট পদটি মূলত একটি আনুষ্ঠানিক পদ; বাংলাদেশের মতই সেখানে নির্বাহী ক্ষমতা থাকে প্রধানমন্ত্রীর হাতে।

প্রেসিডেন্ট নির্বাচনে একমাত্র বৈধ প্রার্থী হওয়ায় গত ১২ সেপ্টেম্বর সিঙ্গাপুরের নির্বাচন কমিশন তাদের পার্লামেন্টের সাবেক স্পিকার হালিমা ইয়কবকে নির্বাচিত ঘোষণা করে।

রাষ্ট্রপতি হামিদ তার অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট ইয়াকবের সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করেছেন।