২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোক দিবস সামনে রেখে ইসলামী ঐক্যজোটের র‌্যালি

জাতীয় শোক দিবস উপলক্ষে র‌্যালি করেছে বাংলাদেশ ইসলামী ঐক্যজোট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2017, 03:09 PM

Updated : 12 Apr 2022, 12:07 AM

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে এই শোক র‌্যালি শুরু হয়। পরে র‌্যালিটি পল্টন মোড় ঘুরে উত্তর গেইটে এসে শেষ হয়।

র‌্যালি শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী বলেন, শোক দিবস উপলক্ষে ১৯ অগাস্ট সারা দেশে নফল রোজা রাখা হবে। রোজা শেষে বায়তুল মোকাররমে এক সাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

র‌্যালিতে দলটির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মনিরুজ্জামান রাব্বানীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।