২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে ‘সুস্থ হয়ে’ ফিরেছেন আহমদ শফী

ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2017, 09:17 PM

Updated : 12 Apr 2022, 12:04 AM

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে জেড এয়ারওয়েজের একটি বিমানে আহমদ শফী ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন বলে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের ওসি জানিয়েছেন।

তিনি রাত সাড়ে ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন বলে তার প্রেস সচিব মুনির আহমেদ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বড় হুজুর হেফাজত সুস্থ হয়ে ফিরেছেন।

দুই মাসের বেশি চট্টগ্রাম ও ঢাকায় চিকিৎসা নেওয়ার পর গত ২২ জুলাই ভারতে যান ৯৫ বছর বয়সী শফী। দিল্লির অ্যাপোলো হাসপাতালে তার চিকিৎসার কথা জানিয়েছিলেন হেফাজত নেতারা।

শফীর দুই ছেলে মাওলানা মোহাম্মদ আনাস মাদানী ও মাওলানা মোহাম্মদ ইউসুফ তার সঙ্গে ছিলেন।

শারীরিক দুর্বলতা ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত ১৮ মে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন হাটহাজারীর কওমি মাদ্রাসা দারুল উলুম মইনুল ইসলাম-এর মহাপরিচালক শফী।

প্রায় ১৫ দিন সেখানে চিকিৎসার পর পরিস্থিতির উন্নতি না হওয়ায় ৬ জুন এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার আজগর আলী হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসা শেষে ১০ জুলাই চট্টগ্রাম ফিরেছিলেন তিনি। তার ১২ দিনের মাথায় যান দিল্লি।

পুরনো খবর:

চিকিৎসা নিতে আহমদ শফীর ভারত যাওয়ার সমালোচনায় জাফরুল্লাহ
চিকিৎসা নিতে ভারতে আহমদ শফী