পল্লবীতে ব্যবসায়ী গুলিবিদ্ধ
রাজধানীর পল্লবীতে গুলিতে আহত হয়েছেন এক ব্যবসায়ী।
গলায় গুলিবিদ্ধ ব্যবসায়ী রাজন মিয়াকে বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেলে নিয়ে যান তার স্ত্রী জলি বেগম।
রাজন মিয়া পুরনো মালামাল বেচাকেনা করেন বলে পুলিশ জানিয়েছে।
এই দম্পতি পল্লবীর কালশী স্কুলের পেছনে এক বাড়িতে ভাড়া থাকেন।
জলি বেগমের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, “ভোর ৬টার দিকে দোতলার বাসার জানালা খুলতেই একটি গুলি এসে রাজনের গলায় লাগে।”
গুলি রাজনকে রাজনকে লক্ষ্য করে ছোড়া হয়েছে, না এটি দুর্ঘটনা তা জলি পুলিশকে বলতে পারেননি।
