২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার মিরপুর-বনানীতে বিদ্যুৎ বিভ্রাট

রাজধানীর ঢাকার বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডেসকোর একটি সাব স্টেশনে ক্রটি দেখা দেওয়ায় মিরপুর-বনানীসহ কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2017, 01:01 AM

Updated : 19 Aug 2022, 05:11 PM

সোমবার সন্ধ্যা থেকে এসব এলাকার বিদ্যুৎ বার বার চলে যাচ্ছে বলে বাসিন্দারা জানিয়েছেন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ডেসকোর সহকারী উপ প্রকৌশলী মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিরপুর ওল্ড সাব স্টেশনে (৩৩ কেভি) সন্ধ্যার দিকে হঠাৎ সমস্যা দেখা দেয়। এ কারণে সন্ধ্যা রাতে কিছুটা লোডশেডিং করতে হয়েছিল। অন্যান্য সাব স্টেশনের বিদ্যুৎ দিয়ে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে।”

মধ্যরাত নাগাদ লোডশেডিং কিছুটা কমেছে বলে জানান তিনি।

সমস্যার সমাধানে সন্ধ্যা থেকেই কাজ শুরু হয়েছে জানিয়ে মশিউর বলেন, “ওই বিদ্যুৎ কেন্দ্রের কিছু তার আন্ডার গ্রাউন্ডে। সেকারণে একটু বিলম্ব হচ্ছে। আশা করছি রাতের মধ্যেই সমস্যার সমাধান হবে।”