সিদ্দিককে চেন্নাই নেওয়া হচ্ছে বৃহস্পতিবার
পুলিশের টিয়ার শেলে চোখ হারাতে বসা ঢাকার সরকারি তিতুমীর কলেজের ছাত্র মো. সিদ্দিকুর রহমান সিদ্দিককে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হচ্ছে বৃহস্পতিবার।
চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে পরদিন তার চোখের পরীক্ষা-নিরীক্ষা হবে বলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন।
রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন সিদ্দিককে দেখতে মঙ্গলবার বিকালে সেখানে যান নাসিম।
সিদ্দিককে তিনি বলেন, “‘তুমি সুস্থ হয়ে দেশে আস। তোমার ভবিষ্যতের জন্য যা করতে হয়, করব।”
পরীক্ষার সময়সূচির দাবিতে গত বৃহস্পতিবার শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন করে অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের বিক্ষোভে লাটিপেটা ও কাঁদুনে গ্যাস ছোড়ে পুলিশ। তখন সিদ্দিকুরের চোখে টিয়ার শেলের আঘাত
লাগে। এই ঘটনা তদন্তে একটি করেছে ঢাকা মহানগর পুলিশ।
“অতি উৎসাহী হয়ে কেউ ঘটনা ঘটালে তার বিরুদ্ধে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে সিদ্দিকুরকে সুস্থ করে তোলা এখন প্রধান কাজ,” এক প্রশ্নের জবাবে বলেন স্বাস্থ্যমন্ত্রী।
