২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাংলাদেশ-রাশিয়া মৈত্রী সমিতির শ্রদ্ধা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ-রাশিয়া মৈত্রী সমিতির নবগঠিত কমিটি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2017, 04:23 PM

Updated : 19 Aug 2022, 05:08 PM

সংগঠনের সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল্লাহ সিকদারের নেতৃত্বে কমিটির সদস্যরা মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

মৈত্রী সমিতির নতুন কমিটির সদস্যরা জাতির জনকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে এক মিনিট নীরবতা পালন করেন।

নতুন কমিটির সদস্য মমতাজ হোসেন, নূরুর রহমান সেলিম, তাইবুল হাসান খান, জগদীশ এশ, জোহরা পারভিন জয়া এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিককে সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মো. শহীদুল্লাহ সিকদারকে সাধারণ সম্পাদক করে শনিবার বাংলাদেশ-রাশিয়া মৈত্রী সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়।