ভারতে তীর্থযাত্রীদের বাসে হামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিন্দা
ভারতের জম্মু ও কাশ্মিরের অমরনাথে তীর্থযাত্রীদের বাসে সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠানো এক বার্তায় এ নিন্দা জানানোর পাশাপাশি হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন তিনি।
ভারতের জম্মু ও কাশ্মিরের অমরনাথে সোমবার রাত প্রায় সাড়ে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে, যাতে ছয় নারীসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৯ জন।
গণভবনে আওয়ামী লীগের কাযনির্বাহী সংসদের সভায় শেখ হাসিনা
এ ঘটনার শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে স্বজন হারানো পরিবারগুলোর প্রতি গভীর শোক প্রকাশ করছি।”
সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান পুর্নব্যক্ত করে সন্ত্রাসীদের নির্মূলে দুই প্রতিবেশী দেশ একযোগে কাজ চালিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা।
