৩৮তম বিসিএস: আবেদন সহায়তায় হেল্প লাইন
আটত্রিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেওয়ার আবেদনপত্র পূরণে প্রার্থীদের পরামর্শ ও সহায়তা করতে একটি হেল্প লাইন খুলেছে সরকারি কর্ম কমিশন-পিএসসি।
প্রতি কর্ম দিবসে সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ০১৫৫৫৫৫৫১৪৯, ০১৫৫৫৫৫৫১৫০, ০১৫৫৫৫৫৫১৫১ এবং ০১৫৫৫৫৫৫১৫২ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে।
প্রথম শ্রেণির দুই হাজার ২৪টি পদে নিয়োগ দিতে গত ২০ জুন ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে অংশ নিতে ১০ জুলাই থেকে ১০ অগাস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
৩৮তম বিসিএস আবেদন করতে জাতীয় পরিচয়পত্রের নম্বর (এনআইডি) বাধ্যতামূলক করার কথা বলা হলেও এনআইডি ছাড়াও এই বিসিএসে অংশ নেওয়ার আবেদন করা যাচ্ছে বলে পিএসসি জানিয়েছে।
