২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড় ধসে প্রাণহানিতে পুতিনের শোক

চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় পাহাড় ধসে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2017, 02:48 PM

Updated : 19 Aug 2022, 04:53 PM

বৃহস্পতিবার ঢাকায় রাশিয়া দূতাবাসের মাধ্যমে বঙ্গভবনে পাঠানো এক বার্তায় পুতিন শোক প্রকাশ করেন।

শোকবার্তাটি পাঠানো হয়েছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভূমি ধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে রাশিয়ার প্রেসিডেন্ট শোক প্রকাশ করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনাও জানিয়েছেন।”

সাগরে নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে সোমবার রাত থেকে বুধবার ভোটর পর্যন্ত চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় পাহাড় ধসে বহু হতাহতের ঘটনা ঘটে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার রাত পর্যন্ত রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার ও খাগড়াছড়িতে মোট ১৫০ জনের লাশ পেয়েছেন উদ্ধারকর্মীরা।