২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিকের শ্রেণিকক্ষে বঙ্গবন্ধুর ছবি রাখার সুপারিশ

প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি প্রদর্শনের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2017, 03:30 PM

Updated : 19 Aug 2022, 04:52 PM

মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফিজুর রহমান, সামশুল হক চৌধুরী, মো. নজরুল ইসলাম বাবু, মো. আবুল কালাম, আলী আজম এবং বেগম উম্মে রাজিয়া কাজল বৈঠকে অংশ নেন।

বৈঠকে বিষয়ে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি ক্লাসরুমে, অফিস কক্ষে ও সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের ব্যবস্থা নিতে বলেছে।

পাশাপাশি স্কুল চলাকালে কোনো শিক্ষক শ্রেণিকক্ষে প্রবেশের আগে প্রধান শিক্ষকের কাছে তাদের মোবাইল ফোন জমা রেখে পাঠদানে যাওয়ার সুপারিশ করেছে কমিটি।

বৈঠকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাস্টাররোলে কর্মরত কর্মচারীদের বিশেষ ক্যাটাগরিতে মানবিক দিক বিবেচনা করে তাদেরকে চাকরিতে নিয়মিত করার সুপারিশ করা হয়।