২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে নতুন রাষ্ট্রদূত জুলফিকার

মোহাম্মদ মিজারুল কায়েসের মৃত্যুতে শূন্য ব্রাজিলে বাংলাদেশ দূতাবাসের দায়িত্ব নিতে যাচ্ছেন মো. জুলফিকার রহমান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2017, 06:03 PM

Updated : 11 Apr 2022, 11:45 PM

জুলফিকার বর্তমানে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছিলেন। তাকে ব্রাজিলের রাষ্ট্রদূত মনোনীত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রিধারী জুলফিকার ১৯৯১ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। পরে তিনি ইউনিভার্সিটি অব প্যারিস থেকে ডিপ্লোমেসি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অব ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে স্নাতকোত্তর ডিগ্রি নেন।

দক্ষিণ কোরিয়ায় যাওয়ার আগে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন জুলফিকার। এর আগে তিনি ভারতে ডেপুটি হাই কমিশনার ছিলেন।

কর্মজীবনে তিনি জাতিসংঘে বাংলাদেশ মিশনেও কাজ করেন।

পুরনো খবর:

কোরিয়ায় উচ্চশিক্ষা ও কর্মসংস্থান নিয়ে রাষ্ট্রদূত জুলফিকার রহমানের সাক্ষাৎকার