২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন কন্যাকে মন্ত্রিসভার অভিনন্দন

আবারো বৃটিশ পার্লামেন্টের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় টিউলিপ সিদ্দিক, রুশনারা আলী ও রূপা হককে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশের মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2017, 02:54 PM

Updated : 11 Apr 2022, 11:45 PM

জাতীয় সংসদে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই এদের অভিনন্দন জানানো হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম সাংবাদিকদের জানিয়েছেন।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে ৩৪ হাজার ৪৬৪টি ভোট পেয়ে জয়ী হয়েছেন।

লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন থেকে প্রার্থী হয়ে ৩৩ হাজার ৩৭ ভোট পেয়ে রূপা হক এবং বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন ও বো আসন থেকে ৩৩ হাজার ৩৭ ভোট পেয়ে জেতেন রুশনারা আলী।

পুরনো খবর:

বিপুল ভোটে জয় টিউলিপের
তিন কন্যাকে শেখ হাসিনার অভিনন্দন