২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ১৬ প্রতারক গ্রেপ্তার

রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে ‘অজ্ঞান পার্টি’ হিসেবে পরিচিত প্রতারক চক্রের ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2017, 03:40 PM

Updated : 19 Aug 2022, 04:47 PM

এছাড়া দুই জালিয়াত এবং গোয়েন্দা পুলিশ পরিচয়ে প্রতারণার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

রোববার গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন সাংবাদিকদের জানান, পল্টন এলাকা থেকে গ্রপ্তার চক্রটির সদস্যরা মানুষকে চেতনানাশক মেশানো খাবার খাইয়ে টাকা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়।

গ্রেপ্তাররা হলেন- জাকির হোসেন, আলামিন, রুবেল হাওলাদার, হিরা, জাহাঙ্গীর আলম, আলমগীর, আনাজ, আমির হোসেন, হুমায়ুন, মঞ্জু মিয়া ও মানিক পাটওয়ারী।

পুলিশ কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, চক্রটি বাসে অথবা পথে কোনো ব্যক্তিকে টার্গেট করে তার সঙ্গে সখ্যতা স্থাপন করে।

“সখ্যতার এক পর্যায়ে আগে থেকে তৈরি করে রাখা চেতনানাশক মেশানো খাবার ওই ব্যক্তিকে খাইয়ে অজ্ঞান করে টাকা পয়সা কেড়ে নেয়।”

গ্রেপ্তারদের কাছ থেকে চেতনানাশক ট্যাবলেটওপাওয়া গেছে বলে জানান তিনি।

গুলশানে দুই জালিয়াত

গোয়েন্দা পুলিশের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগশনিবার রাতে গুলশান এক নম্বরের ডিসিসি মার্কেটথেকে দুই জালিয়াতকে গ্রেপ্তার করেছে, যারা বিভিন্ন সরকার-বেসরকারি প্রতিষ্ঠানের কাগজপত্র জাল করায় জড়িত বলে দাবি পুলিশের।

গ্রেপ্তাররা হলেন মনিরুল ইসলাম (২৭) ও আল-আমিন (২৩)।

যুগ্ম-কমিশনার আব্দুল বাতেন বলেন, তাদের কাছ থেকে পুলিশ ক্লিয়ারেন্স ফরম, বিভিন্ন থানার ওসি ও এলজিইডি প্রকৌশলীসহ বিভিন্ন সরকারি অফিসের সীলমোহর, ম্যারেজ সার্টিফিকেট তৈরির কাগজপত্র, কম্পিউটারের সিপিইউ, প্রিণ্টার, মনিটর ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা জানিয়েছে এসব জাল কাগজপত্র তৈরিতে তারা দুই-তিনদিন সময় নিত এবং বিনিময়ে ৫০০ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্তনিত।”

৩ ভুয়া ডিবি

গোয়েন্দা পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- মনিরুজ্জামান উজ্জল, জাকির হোসেন ও লাভলু।

তাদের কাছ থেকে ওয়াকিটকি, ডিবির জ্যাকেট ও হাতকড়া উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আব্দুল বাতেন।

তিনি জানান, গ্রেপ্তাররা ডিবি পুলিশ পরিচয়ে কোনো ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে মূল্যবান জিনিসপত্র লুটে নিত।

এছাড়া চক্রটি ছিনতাইয়েও জড়িত থাকার কথা জিজ্ঞাসাবাদে জানিয়েছে বলে জানান ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।