২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফারুক চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সাবেক পররাষ্ট্রসচিব ও রাষ্ট্রদূত ফারুক আহমেদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2017, 11:30 AM

Updated : 19 Aug 2022, 04:39 PM

বুধবার এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মারা যান ফারুক চৌধুরী।

সাবেক এই কূটনীতিকের বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি হৃদরোগ, কিডনি জটিলতা ছাড়াও বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।