২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হলের পুকুরে ডুবে ঢাবি ছাত্রের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে ডুবে এক ছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2017, 12:50 PM

Updated : 11 Apr 2022, 11:35 PM

মৃত নুরুদ্দিন জনি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নোয়াখালী জেলায়।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পুকুরে সাঁতার কাটতে নেমে তার মৃত্যু হয় বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এক বন্ধু মশিউর রহমানকে নিয়ে জনি পুকুরে নেমেছিল। সে হঠাৎ করে ডুবে গেলে তার বন্ধুর চিৎকার শুনে হলের ছাত্ররা পুকুরে নামে।অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা জনির মৃতদেহ উদ্ধার করে।

ফজলুল হলের অনাবাসিক ছাত্র জনি বাইরে থেকে পড়াশোনা করতো বলে তার বন্ধুরা জানিয়েছে।

তার মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মশিউর হাসপাতালে ভর্তি রয়েছে।