২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় শুরু হল ‘হ্যারিকেন ডাইনিং উইক ২০১৭’

রাজধানীর ১২টি রেস্তোরাঁ সঙ্গে নিয়ে শুরু হয়েছে ‘হ্যারিকেন ডাইনিং উইক ২০১৭’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2017, 03:48 PM

Updated : 11 Oct 2022, 02:00 PM

ঢাকার তিন হাজারেরও বেশি রেস্তোরাঁর তথ্য সমৃদ্ধ অ্যাপ ‘হ্যারিকেন’ ১৩ থেকে ২০ মে পর্যন্ত এর ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে এসব রেস্তোরাঁর খাবারের উপর বিভিন্ন ছাড়।

শনিবার গুলশানের ফোর পয়েন্টস বাই শেরাটন হোটেলে এক সংবাদ সম্মেলনে ডাইনিং উইকের উদ্বোধন করেন হ্যারিকেনের পৃষ্ঠপোষকরা। 

ডাইনিং উইকের অংশ হিসেবে বিভিন্ন রেডিসনের স্পাইস অ্যান্ড রাইস দিচ্ছে ৩০% ছাড়, ফোর পয়েন্টস বাই শেরাটনের র‍্যাপড ৩০%, লোটাস ইটাং ২৫%, উত্তরা খাজানা ৩০%, হোটেল রয়াল পার্কের দ্য লংকান কাজিন ৩০%, টেস্ট অফ লংকা ৩০%, উমাই ৩০%, অ্যাবসলুট থাই ২৫%, টেস্টবাড ৩০%, ভিনি ভিডি ভিসি ৩০%, লেক টেরেস ৩০% এবং স্কাই পুল অ্যাট সিক্স সিজনস ৩০% ছাড় দিচ্ছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

হ্যারিকেনের অন্যতম পৃষ্ঠপোষক আদিব শামস বলেন, “হ্যারিকেন ডাইনিং উইকের মাধ্যমে ঢাকা শহরের সেরা খাবার স্থানের সাথে আমরা সবাইকে পরিচিত করে তুলতে চাই।”

নির্দিষ্ট ১২টি রেস্তোরাঁ থেকে ২০ মে পর্যন্ত ছাড় পেতে হলে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে বলে জানান আদিব শামস।

প্রথমে হ্যারিকেনের তিনটি প্ল্যাটফর্মের যে কোনো একটি (অ্যান্ড্রয়েড, আইওএস বা ওয়েব) একটিতে সাইন ইন করতে হবে। অ্যাপটির মধ্যে গ্রাহক পাবেন পছন্দের রেস্তোরাঁর জন্য একটি প্রমো কোড, যা অ্যাপটির মাধ্যমে এন্টার করতে হবে। একটি এসএমএস এর মাধ্যমে গ্রাহককে আমন্ত্রণ জানানো হবে, এরপর ওই এসএমএসটি নির্ধারিত রেস্তরাঁয় দেখালে ডিসকাউন্টের সুযোগ পাওয়া যাবে।