বনানীতে ট্রেনে কাটা গণপূর্তের সাবেক কর্মচারী
রাজধানীর বনানীতে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন গণপূর্ত বিভাগের এক অবসরপ্রাপ্ত কর্মচারী।
সকাল সাড়ে ১০টার দিকে বনানী চেয়াম্যানবাড়ী রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম দেওয়ান মাহবুব আলী (৬০)।
কমলাপুর রেলওয়ে পুলিশের সহকারি উপ-পরিদর্শক মো. রবিউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন মাহবুব আলী।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, মাহবুব আলী রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। হঠাৎ করেই তিনি লাইনের উঠেই ট্রেনে কাটা পড়েন তিনি।
মাহবুব আলীর বাসা রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে জানিয়ে রবিউল্লাহ বলেন, তার কাছে থাকা মোবাইল ফোন থেকে যোগাযোগ করার পর স্বজনরা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন।
লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
