২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিল পাস

সামরিক আমলে জারি করা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট সংক্রান্ত অধ্যাদেশ রহিত করে নতুন আইন করতে সংসদে বিল পাস হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2017, 11:52 PM

Updated : 19 Aug 2022, 04:31 PM

বুধবার কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৭ পাসের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়।

গত ৩০ জানুয়ারি বিলটি সংসদে তোলেন কৃষিমন্ত্রী। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, “পারমাণবিক কলাকৌশল ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গবেষণার মাধ্যমে আবহাওয়া ও পরিবেশ উপযোগী শস্যের নতুন নতুন জাত উদ্ভাবনের মাধ্যমে টেকসই ও উৎপাদনশীল একটি কৃষি ব্যবস্থা নিশ্চিত করা, মাটি ও পানির আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করা, যথোপযুক্ত প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে শস্যের গুণগতমান উন্নত ও পরিমান বৃদ্ধি করা, রোগ ও পতঙ্গ নিয়ন্ত্রণ এবং তার ব্যবস্থাপনা পদ্ধতির উন্নয়ন করার উদ্দেশ্যে খসড়া আইন প্রণয়ন করা হয়েছে।”

বিলে বলা হয়েছে, ইনস্টিটিউট কৃষিতাত্ত্বিক, শষ্য শারীরতাত্ত্বিক এবং মৃত্তিকা-উদ্ভিদ বিষয়ক গবেষণা পরিচালনা করবে।