ঢাবি সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচন ২২ মে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের ৩৫ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচন আগামী ২২ মে অনুষ্ঠিত হবে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক নূর এ ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন এই নির্বাচন পরিচালনা করবেন।
ভোটার তালিকার কপি এবং মনোনয়নপত্র সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান বা ইনস্টিটিউটের পরিচালকের কাছে পাওয়া যাবে।
মনোনয়নপত্র আগামী ১১ মে দুপুর ১টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে জমা দিতে হবে। মনোনয়নপত্র করা যাবে ১৪ মে দুপুর ১টার মধ্যে।
