২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মগবাজার এক্সচেঞ্জের ৩০০০ টেলিফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খনন কাজ চলাকালে ভূগর্ভস্থ টেলিফোন ক্যাবল ক্ষতিগ্রস্ত হওয়ায় মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের প্রায় তিন হাজার টেলিফোন ও ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2017, 05:44 PM

Updated : 19 Aug 2022, 04:29 PM

বৃহস্পতিবার বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সার্কিট হাউজ রোড, নিউ ইস্কাটন, ইস্কাটন গার্ডেন, বোরাক টাওয়ার, দিলুরোড, রাজারবাগ, মালিবাগ, শান্তিনগর, চামেলীবাগ, কাকরাইল, ডিআইটি এক্সটেনশন রোড, বিজয়নগর, ফকিরাপুল, নয়াপল্টন, পুরানাপল্টন, মধুবাগ, পশ্চিম রামপুরা, আবুল হোটেল, হাজীপাড়া, উলন, পদ্মাসিনেমা হল সংলগ্ন এলাকার রাস্তায় আরসিসি ড্রেন নির্মাণ কাজ চলছে।

এসব এলাকার রাস্তায় খনন কাজ চলাকালে সংশ্লিষ্ট এলাকার ভূগর্ভস্থ টেলিফোন ক্যাবল কাটা যাওয়ায় বিটিসিএলের প্রায় তিন হাজার টেলিফোন সংযোগ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এ টেলিফোন ও ইন্টারনেট সংযোগ চালু করতে আনুমানিক ২ থেকে ৩ সপ্তাহ সময় লাগতে পারে বলে জানায় বিটিসিএল।