২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যানিলাতে লড়বে বাংলাদেশি তরুণ উদ্যোক্তারা

মাইক্রোসফট ইমাজিন কাপ-২০১৭ এ দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ফাইনালে নির্বাচিত হয়েছে বাংলাদেশের টিম প্যারাসিটিকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2017, 12:23 AM

Updated : 19 Aug 2022, 04:27 PM

ভবিষ্যতের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ের শিক্ষার্থী তৈরির লক্ষ্যে এটি মাইক্রোসফটের বিশ্বব্যাপী একটি কর্মসূচি।

পঞ্চদশ এই আয়োজনে আঞ্চলিক ফাইনালে ‘টিম প্যারাসিটিকার’ তিনজন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

মাইক্রোসফট রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২৩ থেকে ২৬ এপ্রিল ফিলিপিন্সের ‘ফাস্টনোসিস’ অ্যাপকে সামনে রেখে প্রতিযোগিতা করবে প্যারাসিটিকা।

অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারী সহজেই পরজীবী রোগ যেমন- টিউবারকিউলোসিস, ম্যালেরিয়া ইত্যাদি রোগের লক্ষণ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

‘টিম প্যারাটিসিকা’- সদস্য তৌহিদুল ইসলাম ও সৈয়দ নাকিব হোসেন বুয়েটের তড়িৎ কৌশল এবং ফজলে রাব্বি কম্পিউটার কৌশল বিভাগের শিক্ষার্থী।

সরকারের প্রতিনিধি হিসেবে যাচ্ছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আসাদুল ইসলাম।

বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্সন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, শ্রীলংকা, নেপাল ও লাওস থেকে মোট ১০টি দল আঞ্চলিক ফাইনালে অংশ নেবে। শীর্ষ ৭টি দল প্রতিযোগিতার ওয়ার্ল্ড ফাইনালে অংশগ্রহণের সুযোগ পাবে।