পদোন্নতি পেয়ে সচিব হলেন আসিফ-উজ-জামান
ভারপ্রাপ্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামানকে ওএসডি করেছে সরকার।
রোববার এক আদেশে আসিফকে সচিব পদে পদোন্নতি দিয়ে রেওয়াজ অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
জনপ্রশাসনের কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে ওএসডি করলেও সাধারণত আলাদা আদেশে আগের বা অন্য দপ্তরে পদায়ন করা হয়। কিন্তু রোববার সন্ধ্যা পর্যন্ত আসিফকে কোনো দপ্তরেই পদায়ন করা হয়নি।
গত বছরের ৩১ অগাস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগ দেন আসিফ।
