২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজযাত্রী নিবন্ধন শেষ হচ্ছে সোমবার

প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের বর্ধিত সময় সোমবার শেষ হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2017, 06:28 PM

Updated : 19 Aug 2022, 04:21 PM

বেসরকারি ব্যবস্থাপনায় ২০১৬ সালে প্রাক-নিবন্ধিত অবশিষ্ট হজযাত্রীগণ এবং ২০১৭ সালে প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের যাদের ক্রমিক নম্বর ১ লাখ ৪০ হাজার ৯৯৫ থেকে ২ লাখ ১৭ হাজার ২৮৮ এর মধ্যে রয়েছে তাদেরকে সোমবার বিকাল ৫টার মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, যারা নিবন্ধন করতে ব্যর্থ হবেন, তাদের ২০১৭ সালে হজের জন্য নিবন্ধনের আর সুযোগ থাকবে না।

কোন প্রাক-নিবন্ধিত হজযাত্রী সোমবার বিকাল ৫টার মধ্যে নিবন্ধন করতে ব্যর্থ হলে জাতীয় হজ ও ওমরাহ নীতি অনুযায়ী পরবর্তী অপেক্ষমান তালিকা হতে ক্রম অনুযায়ী কোটার সমসংখ্যক প্রাক-নিবন্ধিত হজে গমনেচ্ছুকে নিবন্ধনের জন্য আহ্বান করা হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।