এসএসএফে যোগ দিচ্ছেন ৭ এএসপি
সাতজন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) স্পেশাল সিকিউরিটি ফোর্সে (এসএসএফ) পাঠাচ্ছে সরকার।
প্রেষণে তাদের নতুন এই দায়িত্ব দিতে জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করে বৃহস্পতিবার আদেশ জারি করেছে।
এসপিবিএন এর এএসপি মাহমুদুল হাসান ও মো. আলাউল হাসান এবং ঢাকা সিআইডির এএসপি শেখ মো. জিন্নাহ আল মামুন ও মো. জাহাঙ্গীর আলম রয়েছেন এই সাত কর্মকর্তার মধ্যে।
এছাড়া চট্টগ্রাম মহানগর পুলিশের এএসপি মো. আতিকুজ্জামান, র্যাবের এএসপি মো. সোহেল রানা এবং রেলওয়ে পুলিশের এএসপি মো. মিরাজুল ইসলামকেও এসএসএফে পাঠানো হচ্ছে।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং জাতির পিতার পরিবারের সদস্য ছাড়াও অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা দেয় স্পেশাল সিকিউরিটি ফোর্স।
